পুতিনকে অভিনন্দন জানালেন শি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ২০:৩০আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২০:৩০

রুশ নির্বাচনে জয়ী হয়ে পুনর্নির্বাচিত হওয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (১৮ মার্চ) শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, পুতিনের পুননির্বাচিত হওয়া তার প্রতি রাশিয়ার জনগণের সমর্থনের প্রতিফলন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুতিনকে শি বলেছেন, আপনার পুনর্নির্বাচিত হওয়া আপনার প্রতি রুশ নাগরিকদের সমর্থনের প্রতিফলন। জাতীয় উন্নয়ন ও বদলে যাওয়ার পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে ও চ্যালেঞ্জ মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার জনগণ ঐক্যবদ্ধ হয়েছেন।

চীনা প্রেসিডেন্ট বলেছেন, আমি মনে করি আপনার নেতৃত্বে রাশিয়া জাতীয় উন্নয়ন ও নির্মাণে বৃহত্তর লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেছেন, চীন-রাশিয়া সম্পর্ককে গুরুত্ব দেয় বেইজিং। স্থিতিশীল, সবল, টেকসই ও গভীর দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে রাশিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখবে চীন।

সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। এটি তার রেকর্ড বিজয়। নির্বাচনে তার কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না। পশ্চিমারা এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নয় বলে সমালোচনা করেছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি