গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৪, ২১:৫৮আপডেট : ২২ মার্চ ২০২৪, ২১:৫৮

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। শুক্রবার (২২ মার্চ) যৌথ এক বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শাপসের সঙ্গে অ্যাডিলেডে আলোচনা করেন।

সেই আলোচনার পর এক যৌথ বিবৃতিতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাহফাতে ইসরায়েলের পরিকল্পিত স্থল হামলার সম্ভাব্য বিধ্বংসী পরিণতি বিষয়ে সতর্কতা করেছে দেশ দুটি।

গাজায় ত্রাণ প্রবেশে অনুমোদন ও জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ দিয়েছেন তারা। 

গাজায় নিরাপদ স্থান নেই উল্লেখ করে মন্ত্রীরা বলেন, গাজার সর্বদক্ষিণে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ওই অঞ্চলে বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। 

বৃহস্পতিবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবে পরই এই আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পাস হয়নি। পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বিপক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি পাস হতে ব্যর্থ হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম