দশ বছরের নিরাপত্তা চুক্তি করলো ইউক্রেন ও ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১৯:২০আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৯:২০

ইউক্রেন ও ফিনল্যান্ড দশ বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (৩ এপ্রিল) ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফিনিশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এই চুক্তি স্বাক্ষর করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিনিশ প্রেসিডেন্টের ইউক্রেন সফরে এই চুক্তি স্বাক্ষর হলো। এই চুক্তির আওতায় দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়বে।

এই চুক্তিতে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। রাজনৈতিক সমর্থনের পাশাপাশি ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং সংস্কার পুনর্গঠনে সহযোগিতা করবে ফিনল্যান্ড।

ফিনিশ প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতায় ফিনল্যান্ডের প্রতিশ্রুতির প্রমাণ এই দশ বছর মেয়াদি চুক্তি।

স্টাব জেলেনস্কিকে বলেছেন, আরেকটি সহযোগিতা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করবে ফিনল্যান্ড। এর আনুমানিক মূল্য হলে ১৮৮ মিলিয়ন ইউরো।

এই নতুন প্যাকেজের ফলে ২০২২ সাল থেকে ইউক্রেনকে দেওয়া দেশটির সহযোগিতা দাঁড়াবে প্রায় ২ বিলিয়ন ইউরো।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান