ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৬:২০আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৭:১৮

ইসরায়েলের ওপর তেহরানের নজিরবিহীন হামলার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করতে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। বুধবার (১৭ এপ্রিল) ব্রাসেলসে ইইউয়ের ২৭ নেতাদের এক বৈঠকে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ইরানকে বিচ্ছিন্ন করতে সবকিছু করা খুবই গুরুত্বপূর্ণ।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, ইরানের আক্রমণের প্রতিশোধ নিতে ইসরায়েলের এখনও কোন পদক্ষেপ না নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

যদিও ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে তারা প্রতিশোধ নেবে। তবে কীভাবে তা এখনও জানায়নি।

তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করার বিনিময়ে ইসরায়েলকে আরও সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন ইইউ নেতারা।

এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির নিষেধাজ্ঞা ও দেশটির বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানায় ইসরায়েল। ইসরায়েলের আহ্বানে যুক্তরাষ্ট্র সাড়া দিলেও ইইউ ও যুক্তরাজ্য এখনও সেটা করেনি।

তবে ইইউ এরই মধ্যে ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, পারমাণবিক কার্যক্রমের বিস্তার ও রাশিয়ায় সামরিক সহায়তার বিষয়টি আমলে নিয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করায় ইরানের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

/এস/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান