ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ১৮:৫২আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৮:৫২

স্পেনের ক্যানারি দ্বীপে নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম আফ্রিকার সেনেগাল থেকে আটলান্টিক পথে যাত্রা করে এল হিয়েরোর ক্যানারি দ্বীপের ৬০ মাইল দক্ষিণে এসে নৌকাটি ডুবে যায়। সোমবার (২৯ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

খবর পেয়েই স্পেনের সালভামেন্টো মারিটিমো রেসকিউ সার্ভিস তার টেনেরিফের বেস থেকে দ্রুত একটি নৌকা এবং হেলিকপ্টার পাঠায়। সোমবার ভোরে নৌকাটি থেকে ৯ জনকে উদ্ধার করা হয়।

সালভামেন্তো মারিটিমোর এক মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে ‘হেলিকপ্টারটি পৌঁছে আধা নিমজ্জিত নৌকাটি থেকে ৯ জনকে উদ্ধার করেছে। তাদেরকে এল হিয়েরো বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে।’

মুখপাত্র বলেছেন, উদ্ধারকৃত ৯ জন সাব-সাহারান আফ্রিকার বাসিন্দা। স্পেনের গার্ডিয়া সিভিল পুলিশ ফোর্স জানিয়েছিল, ৯ দিন আগে সেনেগালের এমবোর শহর থেকে ৬০ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল নৌকাটি।

২০২০ সালের অক্টোবরে সেনেগালের উপকূলে একটি নৌকা ডুবে ১৪০ জনের মৃত্যু

/এএকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি