ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠাতে পারে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৪, ১৯:০৮আপডেট : ৩০ মে ২০২৪, ১৯:০৮

রাশিয়ার সমালোচনা ও মিত্র দেশগুলোর উদ্বেগ সত্ত্বেও, ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠাতে পারে ফ্রান্স। আগামী সপ্তাহে প্যারিস সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার সফরকালে এমন সিদ্ধান্তের ঘোষণা দিতে পারেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (৩০ মে) তিনটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কূটনীতিকরা বলেছেন, প্যারিস আশা করেছিল, ইউক্রেন যুদ্ধে সমর্থন দিতে সহায়তাকারী দেশগুলো জোট গঠন করবে এবং এ ধরনের পদক্ষেপে নেতৃত্ব দেবে। তবে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষ ঘটাতে পারে।

গত সোমবার ইউক্রেনের শীর্ষ কমান্ডার জানিয়েছেন, ফরাসি সামরিক প্রশিক্ষকদের শীঘ্রই ইউক্রেনের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করেছেন তিনি।

তবে কয়েকশ প্রশিক্ষক পাঠানোর আগে প্রাথমিকভাবে একটি মিশনের মূল্যায়নের জন্য প্রথমে স্বল্প সংখ্যক কর্মী পাঠাবে ফ্রান্স। পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র পরিচালনা থেকে শুরু করে প্রযুক্তিগত দক্ষতার ওপর ভিত্তি করে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযানের পর থেকে, ইইউ মিশনের অংশ হিসেবে অন্তত ১০ হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ফ্রান্স। তবে নতুন মিশন ইইউ বা ন্যাটোর পৃষ্ঠপোষকতায় হবেও না বলে জানিয়েছেন কূটনীতিকরা।

ইউক্রেনে নিয়মিত ফরাসি সেনা উপস্থিতিকে বৈশ্বিক সংঘাতের পদক্ষেপ বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

/এস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম