ইউক্রেন ইস্যুতে শান্তি সম্মেলন, চীনকে অংশ নেওয়ার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৪, ১৬:২৬আপডেট : ০৭ জুন ২০২৪, ১৬:২৮

চলতি মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা নিয়ে একটি শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫-১৬ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র চীনকে এই সম্মেলনে অংশ নিতে উৎসাহ দেয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। বৃহস্পতিবার (৬ জুন) সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি। তবে চীন বলছে, সম্মেলনে মিত্র দেশ রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই এতে তারাও অংশ নেবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আগ্রাসন বন্ধে এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার একটি রূপরেখা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বের ১০০টিরও বেশি শীর্ষ এই সম্মেলনে যোগ দেবেন। বৈঠকে এই বিষয়ে আলোচনা করবেন তারা।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চীনের। দেশটি বলছে, এই সম্মেলনে মস্কোকে আমন্ত্রণ জানানো হয়নি বলে তারাও অংশ নেবে না।

একটি ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা চাইব এই সম্মেলনে চীন যোগ দেবে। এর আগের সম্মেলনেও তারা অংশ নিয়েছিল। আমরা মনে করি তাদের উপস্থিতি সহায়ক ছিল। আমরা আশা করি, এখানেও তাদের উপস্থিতি সহযোগিতামূলক হবে।’

মুখপাত্র আরও বলেছেন, চীনের উচিত রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ঘাঁটিকে সহায়তা করে এমন সব প্রতিষ্ঠানগুলোকে দমন করা। চীনের এমন পদক্ষেপ নিলে তা আরও সহায়ক হবে বলে জানান তিনি।

এদিকে, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আলোচনা ভিত্তিহীন বলে উপহাস করেছে রুশ কর্তৃপক্ষ।

অন্যদিকে, মস্কো এই সম্মেলন পণ্ড করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

এর আগে, যুক্তরাষ্ট্র বলেছিল, চীনা প্রতিষ্ঠানগুলো হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র সঙ্গে বাণিজ্য করবে অথবা রাশিয়াকে দ্বৈত ব্যবহারযোগ্য সরঞ্জাম সরবরাহ করবে।

/এএকে/
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান