ক্ষেপণাস্ত্র সতর্কতার পরই কিয়েভে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৪, ১৪:৫৫আপডেট : ১৪ জুন ২০২৪, ১৪:৫৫

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক রয়টার্স প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবার (১৪ জুন) রাজধানীর বাইরের এলাকায় এই বিস্ফোরণ হয়েছে।দেশটির সামরিক বাহিনী অঞ্চলটিতে সম্ভাব্য রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করার পরেই এই শব্দ শোনা গেছে।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ‘কিয়েভ অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। আপনারা আশ্রয়কেন্দ্রে থাকুন। ক্ষেপণাস্ত্রের সতর্কতা অব্যাহত রয়েছে।’

বিস্ফোরণের শব্দটি ঠিক কিসের তা জানা যায়নি। এটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা একটি লক্ষ্যবস্তুকে গুলি করার সময়কার শব্দ কিনা তাও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের বরাতে পাবলিক ব্রডকাস্টার সাসপিলন জানিয়েছে, খমেলনিটস্কির পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিমান হামলার সাইরেন বাজার পর, খমেলনিটস্কি অঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানিয়েছিল ইউক্রেনের বিমান বাহিনী। তখন বিমান হামলার সতর্কতা ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে আর কোনও তথ্য জাননো হয়নি।

/এএকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের