জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৪, ১৩:০৫আপডেট : ২৬ জুন ২০২৪, ১৩:১৭

ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের ভেলিকা জানামাঙ্কায় অবস্থিত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি রেডিয়েশন কন্ট্রোল পোস্ট ধ্বংস হয়েছে। বুধবার (২৬ জুন) এমন দাবি করেছে বিদ্যুৎকেন্দ্রটির রুশ ব্যবস্থাপনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রুশ ম্যানেজমেন্টের টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলা হয়েছে, ‘জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিশেষজ্ঞরা এলাকার বিকিরণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন।’

বিকিরণের এ মাত্রা নিরাপদ মাত্রা অতিক্রম করেনি বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের প্রথম দিনগুলোতে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখল করেছিল রাশিয়ার সেনারা। এর পর থেকে কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিপন্ন করার জন্য নিয়মিতভাবে একে অপরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম