এমপি পদে স্বামীকে জেতাতে মাঠে দলত্যাগী কাউন্সিলর স্ত্রী

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
৩০ জুন ২০২৪, ১৯:৩২আপডেট : ৩০ জুন ২০২৪, ১৯:৩২

ব্রিটেনের নির্বাচনে এমপি পদে সাবেক কাউন্সিলর স্বামীকে জেতাতে আট-ঘাট বেঁধে মাঠে নেমেছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর সাবিনা আক্তার। তিনি অংশ নিচ্ছেন স্বামীর পক্ষে গণসংযোগে।

তার স্বামী এহতেশামুল হক লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত আসন পপলার ও লাইমহাউজ থেকে বৃহস্পতিবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাউন্সিলর সাবিনা আক্তার গত ২৪ জুন অযাচিতভাবে বাংলাদেশের নাম টেনে এনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের মন্তব্যের জেরে দল থেকে পদত্যাগ করেন। ব্রিটেনে লেবার পার্টি থেকে প্রায় শতাধিক নির্বাচিত কাউন্সিলর বিভিন্ন কাউন্সিলে রয়েছেন। কিন্তু স্টারমারের মন্তব্যের জেরে একমাত্র সাবিনাই পদত্যাগ করেন। এতদিন দলীয় পদে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে মাঠে না নামতে পারলেও দল থেকে পদত্যাগ করার পর স্বামীর পক্ষে মাঠে নামতে আর কোনও বাধা ছিল না সাবিনার সামনে।

কুলাউড়ার সন্তান সাবিনা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম নির্বাচিত নারী স্পিকার।

এ ব্যাপারে এহতেশাম বলেন, ‘বাংলাদেশিদের নিয়ে লেবার পার্টির নেতার বিতর্কিত মন্তব্যের কারণে আমার স্ত্রী লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। আমার নির্বাচনি প্রচারণার জন্য দল ছাড়লে অনেক আগেই ছাড়তেন। দল থেকে পদত্যাগের পর আমার পক্ষে কাজ করছেন।’

উল্লেখ্য, এ আসনের বর্তমান এমপি আপসানা বেগম এহতেশামের সাবেক স্ত্রী। আসন্ন নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপসানা। এ দুজন ছাড়াও এ আসনে আরও ৬টি দলের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম