ফরাসি উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১৫:০৪আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৬:৩২

ফরাসি উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দেশটির উপকূলরক্ষীর মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত এই চারজনের মরদেহ উদ্ধার করেন উপকূলরক্ষীরা। অভিবাসীদের নিয়ে নৌকাটি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

উত্তর ফ্রান্সের বুলোন-সুর-মের উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে মোট ৬৭ জন যাত্রী ছিলেন। মুখপাত্র বলেছেন, তাদের মধ্যে ৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে চারটি জাহাজ এবং একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল।

চলতি বছর অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকায় করে কয়েক হাজার মানুষ যুক্তরাজ্যে গেছেন। এসব নৌকাগুলোর ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করার সময় ঢেউয়ের আঘাতের ডুবে যাওয়ার ঝুঁকি থাকে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম