নেদারল্যান্ডস ও ডেনমার্ক ১৪টি সংস্কারকৃত লেপার্ড ২ ট্যাংক ইউক্রেনে পাঠাতে প্রস্তুত। বৃহস্পতিবার (২৫ জুলাই) এ কথা জানিয়েছে ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত বছরের এপ্রিলে উভয় দেশ তৃতীয় পক্ষের কাছ থেকে ট্যাংকগুলো কিনে ইউক্রেনের জন্য যুদ্ধের উপযোগী করতে প্রতিশ্রুতি দিয়েছিল।
ডাচ মন্ত্রণালয় জানিয়েছে, জার্মান অস্ত্র নির্মাতা রাইনমেটাল দ্বারা সম্পূর্ণ পুনর্বিন্যাস করা ট্যাংকগুলো কয়েক মাসের পরীক্ষার পর এখন গ্রীষ্মের শেষের দিকে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।
তবে, মন্ত্রণালয় সরবরাহের নির্দিষ্ট তারিখ জানায়নি।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, লেপার্ড ২এ৪ ট্যাংকগুলো ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করতে পারে। এতে ক্রুদের সুরক্ষায় ভালো ব্যবস্থা এবং এটি দ্রুতগামী।








