ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠালে পরমাণু শক্তিগুলো সংঘর্ষে জড়াবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৭:৫৮আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:৫৮

ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানোর ফলে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো সরাসরি সংঘর্ষ হবে বলে সতর্ক করেছ রাশিয়া। বুধবার (২৩ অক্টোবর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইউক্রেনে পারমাণবিক নয় এমন ‘প্রতিরোধ বাহিনী’ মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। মস্কোতে একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে মারিয়া জাখারোভ সতর্ক করে বলেন, এই ধরনের কর্মকাণ্ডের ‘বিপর্যয়কর পরিণতি’ হবে।

তিনি বলেন, ‘লেকর্নুই পশ্চিমের একমাত্র প্রতিনিধি নন যিনি ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর ধারণা নিয়ে মুখরোচক মন্তব্য করে থাকেন। প্রকৃতপক্ষে এই ধারণার বাস্তবায়নে কী হতে পারে আপনারা জানেন। আমি তাদের জন্য পুনরায় বলছি, যারা ভুলে গেছেন: এটি বিপর্যয়কর পরিণতির সঙ্গে পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষ বাঁধাবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের ন্যাটো সেনা মোতায়েনের প্রস্তাব নিয়ে জানতে চাইলে সোমবার লেকর্নু এই মন্তব্য করেন। তিনি বলেন, মিত্রদের অবশ্যই এমন একটি সম্ভাবনার কথা বিবেচনায় নিতে হবে।

/এএকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান