বিশ্বে প্রতি ৬ শিশুর একজন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৯

বিশ্বব্যাপী প্রতি ৬ শিশুর মধ্যে একজনের বেশি সংঘাতপূর্ণ এলাকায় বাস করে। শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

ইউনিসেফ-এর এই বিৃবতি এমন সময় এলো যখন গাজা, সুদান ও ইউক্রেনসহ বিশ্বজুড়ে চলমান সংঘাতে শিশুদের জীবন যখন হুমকির মধ্যে রয়েছে। বিশেষ করে গাজায়, যেখানে গত ১৫ মাস ধরে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১৭ হাজার ৪৯২ শিশু নিহত হয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, ‘সব দিক বিবেচনা করেই, ইউনিসেফের ইতিহাসে চলতি বছরটিকে সংঘাতে আক্রান্ত শিশুদের জন্য খারাপ বছরগুলোর একটি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। আক্রান্ত শিশুদের সংখ্যা ও তাদের জীবনের ওপর প্রভাবের মাত্রা উভয় দিক থেকেই ২০২৪ সাল আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে।

রাসেল বলেন, চলতি বছর একটি শিশুর স্কুলের বাইরে থাকা, অপুষ্টিতে ভোগা কিংবা বাড়ি থেকে জোরপূর্বক বিতারিত হওয়ার মতো ঘটনাগুলো বেশি ঘটেছে। এর মধ্যে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার শিশুরা।

এটিকে পরর্বতী প্রজন্মের জন্য হুমকি বলে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অনিয়ন্ত্রিত যুদ্ধের জন্য আমরা শিশুদের একটি প্রজন্মকে সমান্তরাল ক্ষতি হতে দিতে পারি না।

ইউনিসেফ জানিয়েছে, চলতি বছর সংঘাতপূর্ণ এলাকায় বসবাসকারী শিশুদের অনুপাত দ্বিগুণ হয়ে ১৯ শতাংশে পৌঁছেছে, যার মাত্রা ১৯৯০ এর দশকে ছিল ১০ শতাংশ।

প্রতিবেদনটিতে সংঘাত ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত শিশুদের বিষয়ে বলা হয়, ২০২৩ সালের শেষ নাগাদ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা ছিল ৪৭ দশমিক ২ মিলিয়ন। ২০২৪ সালে হাইতি, লেবানন, মিয়ানমার, ফিলিস্তিনি অঞ্চল এবং সুদানসহ বিভিন্ন দেশে সংঘাত তীব্রতর হওয়ায় বাস্তুচ্যুত্যের এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২২ হাজার ৫৫৭ শিশুর বিরুদ্ধে রেকর্ডসংখ্যক ৩২ হাজার ৯৯০টি গুরুতর আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে, যা নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। সংস্থাটি বলেছে, গাজা ও ইউক্রেনে হাজার হাজার শিশু নিহত ও আহত হওয়ায় এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউনিসেফ আরও জানায়, শিশুদের ওপর যৌন সহিংসতা বেড়েছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের শিক্ষা। অপুষ্টির হারও বেড়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, সশস্ত্র সংঘাত শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।

শিশুদের এই হুমকির মধ্যে ফেলে দেওয়ার জন্য বিশ্বকেই দায়ী করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক। শিশুদের রক্ষা করতে ও তাদের জীবন উন্নত করতে আরও বেশি কাজ করার আহ্বান জানান তিনি।

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনের ওপর কাজ করা বেসরকারি সংস্থা অক্সফাম জানায়, গাজায় গত এক বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো আগ্রাসনে নিহত নারী ও শিশুর সংখ্যা বেশি।

গত ৮ নভেম্বর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার শুরু থেকে এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিহিত করে সংস্থাটি।

সংস্থাটি আরও জানায়, ইসরায়েলি বাহিনীর এমন আচরণের কারণে গাজায় অনাহার, অসুস্থতা এবং বিভিন্ন রোগের উপদ্রব দেখা দিয়েছে। আর পরবর্তীতে সেগুলো শিশু ও নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী