ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের শহর দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৫, ২০:২০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:২০

রাশিয়া দাবি করেছে যে, তাদের সেনারা পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের কুরাখোভে শহরটি দখল করেছে। সাম্প্রতিক মাসগুলোতে এই শহরটি রুশ অগ্রগতির মুখে চরম ক্ষতির শিকার হয়েছে এবং এটি পোকরোভস্কের গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্রের পথে একটি কৌশলগত অবস্থান। তবে ইউক্রেন এখনও কুরাখোভের পতন স্বীকার করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে যে পোকরোভস্কের দক্ষিণে ৮ কিলোমিটার দূরে অবস্থিত দাচেনস্কে গ্রামটিও রুশ বাহিনীর দখলে এসেছে।

রাশিয়ার কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে তীব্র সংঘর্ষ চলছে, যেখানে ইউক্রেন রবিবার পাল্টা আক্রমণ শুরু করেছে। এর মধ্যেই কুরাখেভ শহর দখলের দাবি করলো রাশিয়া।

শহরটি পোকরোভস্কের দক্ষিণে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিবিসি বেশ কয়েকটি ভিডিও যাচাই করেছে, যেখানে কুরাখোভের শহরতলী এবং আশপাশে রুশ সেনাদের পতাকা উত্তোলনের দৃশ্য দেখা গেছে।

ইউক্রেনের পরিচিত সাংবাদিক ইউরি বুতুসভ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, কুরাখোভে কার্যত রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।

ইউক্রেনীয় ব্লগাররা বলছেন, তাদের সেনারা একাধিক রকেট লঞ্চার এবং গ্লাইড বোমার টানা হামলার মুখে পড়েছে।

ইউক্রেনের ফ্রন্টলাইন পর্যবেক্ষণকারী গোষ্ঠী ডিপস্টেট জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত কুরাখোভের বেশির ভাগ এলাকা রুশ নিয়ন্ত্রণে চলে গেছে।

তবে কিয়েভ এখনও রুশ বাহিনীর হাতে কুরাখোভের পতনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

ইউক্রেনের খোর্তিতসিয়া বাহিনীর মুখপাত্র ভিক্তর ত্রেহুবভ জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত কুরাখোভে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল।

কুরাখোভে ও পোকরোভস্ক সংযোগকারী সড়কগুলো ফ্রন্টলাইনে সেনা ও সরঞ্জাম পরিবহনের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষক রোমান পোহোরিলি বলছেন, কুরাখোভে দখল রুশ বাহিনীকে উত্তরে পোকরোভস্কে নতুন দিক থেকে হামলার সুযোগ দেবে।

 

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের