রাতভর রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪

রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভে একটি তাপবিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই এলাকার প্রায় এক লাখ মানুষকে তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা জানান, তীব্র শীতে বাসিন্দারা বিদ্যুৎ ও গরম পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, এ হামলার প্রভাব সুদূরপ্রসারী। হামলার জেরে শহরটির এক লাখ বাসিন্দা তীব্র শীতের মধ্যে কষ্ট পাচ্ছে।

তিনি আরও বলেন,যারা সত্যিকার অর্থে শান্তি পুনঃস্থাপনের চেষ্টা করছে বা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা এভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালায় না।

ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শমিহাল বলেন, এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে তীব্র শীতের মধ্যে মানুষ গরম পানির সুবিধা না পায় এবং মানবিক বিপর্যয় সৃষ্টি হয়।

রুশ বাহিনী রাতভর ১৪৩টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ৯৫টি ড্রোন ভূপাতিত করেছে। ৪৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। ড্রোন হামলা ঠেকাতে বৈদ্যুতিক চুম্বক প্রতিরোধব্যবস্থা ব্যবহারের কারণে সম্ভবত এটা সম্ভব হয়েছে।

এসব ড্রোন হামলায় কিয়েভ অঞ্চলে একজন আহত  হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মাইকোলাইভে রাতে তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইউরোপীয় দেশগুলো সোমবার ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ বৈঠকের পরিকল্পনা করছে।

/এস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের