ইউক্রেনকে ছাড়াই ইউক্রেন নিয়ে আলোচনার সমালেচনা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়াই ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, যা গ্রহণযোগ্য নয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তুরস্কে এক সফরে থাকা জেলেনস্কি বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। ইউক্রেন নিয়ে আবারও আলোচনা, কিন্তু ইউক্রেনকে ছাড়া।

সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকেরা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠক করেছেন, তবে এই আলোচনায় ইউক্রেনের কোনও প্রতিনিধি ছিলেন না।

জেলেনস্কি আগেই এই বৈঠকের সমালোচনা করে বলেছিলেন, আমাদের ছাড়া আমাদের সম্পর্কে কোনও আলোচনা বা চুক্তি ইউক্রেন মেনে নিতে পারে না।

এদিকে, জেলেনস্কি সৌদি আরব সফর পিছিয়ে দিয়েছেন। তিনি আগামী ১০ মার্চ সফর করবেন বলে জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেন, ইউরোপ—যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও যুক্তরাজ্য অন্তর্ভুক্ত—আমাদের এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার আলোচনায় অংশ নেওয়া উচিত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুততম সময়ে ইউক্রেন সংকটের সমাধান চান এবং যুদ্ধ বন্ধের জন্য সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী