রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৫, ১২:২৬আপডেট : ২৫ মে ২০২৫, ১২:৩৯

রাতভর রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ। রবিবার (২৫ মে) ভোরে কিয়েভসহ ইউক্রেনের আরও কয়েকটি শহরে হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কিয়েভ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বাইরের দুটি ছোট শহরে তিনজন নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় খমেলনিতস্কি অঞ্চলে চারজনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে এক বৃদ্ধের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কিয়েভের পশ্চিমে ঝাইটোমির অঞ্চলে তিন শিশুর মৃত্যু হয়েছে।

এই হামলাগুলো এমন এক সময়ে ঘটল, যখন এর আগের দিন কিয়েভ শহর রুশ আগ্রাসনের শুরু থেকে অন্যতম ভয়াবহ হামলার শিকার হয়। হামলায় অন্তত ১৩ জন নিহত হন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে চার ঘণ্টার মধ্যে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া ৯৫টি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করেন এবং বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে ক্রিমিয়া উপদ্বীপ, যা ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি