রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩, আহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৫, ১৭:১৪আপডেট : ০৬ জুন ২০২৫, ১৭:১৪

রাশিয়ার চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার ভোররাতে চালানো এই হামলায় রাজধানী কিয়েভে তিনজন নিহত হয়েছেন এবং সারাদেশে অন্তত ৪৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের বরাতে জানানো হয়, নিহত তিনজনই ছিলেন উদ্ধারকর্মী। শহরের এক হামলাস্থলে সহায়তায় এগিয়ে গেলে তারা নিহত হন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমানকো। কিয়েভের মেয়র প্রথমে নিহতের সংখ্যা চারজন বললেও পরে তা সংশোধন করে তিনজন বলা হয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রাশিয়া তাদের ধ্বংস হওয়া বিমানগুলোর ‘প্রতিশোধ’ নিয়েছে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে। বহুতল ভবনে আঘাত হেনেছে, বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভসহ একাধিক শহরে রাতভর চলা এই হামলায় ৪৯ জন আহত হয়েছেন। তিনি পশ্চিমা মিত্রদের প্রতি রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, যদি কেউ চাপ না দেয় এবং এই যুদ্ধকে মানুষের জীবন নেওয়ার জন্য সময় দেয়, তাহলে তা অপরাধে সহায়তা। আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ৪০৭টি ড্রোন ব্যবহার করেছে। যা এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন আক্রমণগুলোর একটি। একই সঙ্গে ছোড়া হয়েছে ৪৫টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

রুশ হামলায় কিয়েভের সোলোমিয়ানস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশে ড্রোন আঘাত হানলে ভবনে বড় গর্ত হয়ে যায় এবং আগুনের চিহ্ন দেখা গেছে। ধসে পড়া কংক্রিট নিচে থাকা গাড়ির ওপর পড়ে গিয়ে তা ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা একটি ড্রোন ইঞ্জিন পরীক্ষা করেছে।

বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে কিয়েভ শহরের অনেক দূরের এলাকায় জানালার কাচ কেঁপে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য মেট্রো স্টেশন ও পার্কিং এলাকায় অবস্থান নেন।

হামলায় মেট্রোর রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। রাষ্ট্রীয় রেল কোম্পানি জানিয়েছে, শহরের বাইরের রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় টারনোপিল শহরেও শিল্প স্থাপনা ও অবকাঠামোতে হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সেরহি নদাল। এতে অন্তত ১০ জন আহত হন। সেখানে আগুন লাগার পর বাতাসে বিষাক্ত পদার্থের উপস্থিতি বেড়ে যায় বলে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে।

এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের লুতস্ক শহরে একটি সরকারিভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়িতে হামলা হলে সেখানে অন্তত পাঁচজন আহত হন বলে জানিয়েছেন মেয়র ইহর পোলিশচুক।

রাশিয়ার গভীরে চালানো পাল্টা অভিযানে ইউক্রেন জানিয়েছে, সারাতভ ও রিয়াজান অঞ্চলের এঙ্গেলস ও দ্যাগিলেভো বিমানঘাঁটিতে রাতভর হামলা চালানো হয়েছে। অন্তত তিনটি জ্বালানির গুদামে হামলা হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

সম্প্রতি যুদ্ধের অন্যতম দুঃসাহসী অভিযানে ইউক্রেনীয় গোয়েন্দারা কাঠের আড়ালে লুকানো ড্রোন ব্যবহার করে রাশিয়ার কয়েকটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস করে। ওই ঘটনার পর বুধবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের