রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৮:৩৪আপডেট : ০৭ জুন ২০২৫, ১৮:৩৪

ইউক্রেন দাবি  করেছে, দেশটির বিমান বাহিনী শনিবার সকালে একটি রুশ এসইউ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শনিবার (৭ জুন) সকালে কুরস্ক অভিমুখে পরিচালিত একটি সফল অভিযানে রুশ যুদ্ধবিমানটি ধ্বংস করা হয় বলে টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী ।

ঘটনার বিস্তারিত না জানালেও ইউক্রেন বলছে, এটি ছিল তাদের বিমান বাহিনীর পরিকল্পিত একটি সফল অভিযান।

রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য আসেনি। রয়টার্স স্বাধীনভাবে ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এর এক সপ্তাহ আগেই ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার অন্তত ৪০টি সামরিক বিমান লক্ষ্য করে বড় ধরনের আঘাত হানে। ওই হামলায় টিউ-৯৫ এবং টিউ-২২ মডেলের একাধিক কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। এসব বিমান ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হয় বলে অভিযোগ করে কিয়েভ।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান