ন্যাটো সম্মেলনের সাইডলাইনে বৈঠক করবেন ট্রাম্প-জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ২০:৩২আপডেট : ২৪ জুন ২০২৫, ২০:৩২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নেদারল্যান্ডসের হেগ-এ অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে কিয়েভ। মঙ্গলবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বুধবার দুপুরের দিকে এটি অনুষ্ঠিত হবে।

যুদ্ধকালীন প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কি সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করলেও ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত থাকায় এবার ন্যাটোর মূল অধিবেশনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক জানান, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠকে আসন্ন ট্রাম্প-জেলেনস্কি আলোচনার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

এক্সে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধবিরতির প্রতি তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

তবে ইয়ারমাক দুঃখ প্রকাশ করেন যে, রাশিয়া কর্তৃক অপহৃত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হয়নি।

আলোচনায় মূলত থাকবে ইউক্রেনের জন্য নতুন প্রতিরক্ষা প্যাকেজ। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়। সেইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ ও রাশিয়ান তেলের ওপর বিদ্যমান মূল্যসীমা ৬০ ডলার থেকে কমিয়ে ৪৫ ডলার করার বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে সূত্রটি।

তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরুর পর পশ্চিমা দেশগুলো রুশ জ্বালানির ওপর মূল্যসীমা আরোপ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে কোনও নিষেধাজ্ঞা দিতে অনিচ্ছুক ছিলেন। এ নিয়ে ইউরোপের মিত্ররা হতাশা প্রকাশ করেছে।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম