আপাতত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৭:০২আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৭:০২

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনও তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলে জানিয়েছে জার্মান সরকার। শুক্রবার (২৫ জুলাই) দেশটির এক সরকারি মুখপাত্র বলেন, বর্তমানে জার্মানির অগ্রাধিকার হচ্ছে বহু প্রতীক্ষিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগিয়ে যাওয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুখপাত্র বলেন, ইসরায়েলের নিরাপত্তা জার্মান সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে। সে কারণেই জার্মানি নিকট ভবিষ্যতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না।’

তিনি আরও জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের একটি চূড়ান্ত ধাপ হিসেবে, এখনই নয়।

ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরেই পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমকে অন্তর্ভুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করে আসছেন। মধ্যস্থতাকারীদের সহায়তায় এ লক্ষ্যে শান্তিপূর্ণ প্রক্রিয়া চালিয়ে যেতে চান তারা।

তবে অনেকেই অভিযোগ করছেন, ইসরায়েলের দখলদারিত্ব ও বসতি সম্প্রসারণ, বিশেষ করে গাজায় চলমান যুদ্ধের সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা ধ্বংস করে দিয়েছে। এ অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ ইতোমধ্যে বা শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেও জার্মানি এখনই সেই পথে হাঁটছে না। এতে করে ইউরোপে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রশ্নে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠছে।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী