ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১৫:০২আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৫:০২

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। যুক্তরাষ্ট্র চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে যে, রাশিয়ার আগ্রাসনে সহায়তা বন্ধ করা উচিত। অন্যদিকে চীন অভিযোগ করেছে, ওয়াশিংটন দায় অন্যের ওপর চাপিয়ে সংঘাত উসকে দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, বিশ্বের সব দেশ, বিশেষ করে চীন, যেন এমন দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রফতানি বন্ধ করে যা রাশিয়ার সামরিক শিল্পকে সহায়তা করে এবং ইউক্রেনের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম করে।

তিনি অভিযোগ করেন, চীনের পক্ষ থেকে কঠোর রফতানি নিয়ন্ত্রণ আরোপের দাবি অকার্যকর প্রমাণিত হচ্ছে। প্রতিদিন রুশ অস্ত্র, ড্রোন ও যানবাহনে চীনে উৎপাদিত উপাদান পাওয়া যাচ্ছে।

জবাবে জাতিসংঘে চীনের উপ-রাষ্ট্রদূত গেং শুয়াং বলেছেন, চীন এই যুদ্ধ শুরু করেনি, এই সংঘাতে কোনও পক্ষ নয় এবং কখনোই কোনও মারাত্মক অস্ত্র সরবরাহ করেনি। আমরা সব সময় দ্বৈত-ব্যবহারযোগ্য উপকরণের রফতানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি।

তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই, তারা যেন দায় চাপানো ও উত্তেজনা তৈরি বন্ধ করে এবং যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় আরও গঠনমূলক ভূমিকা রাখে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছিল, চীনে তৈরি ইঞ্জিন রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ড্রোন কোম্পানিকে সরবরাহ করা হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে এগুলোকে শিল্পে ব্যবহৃত ইঞ্জিন হিসেবে দেখানো হয়েছে।

ডরোথি শিয়া বলেন, যদি চীন সত্যিই শান্তির আহ্বান জানায়, তবে তাদের উচিত রাশিয়ার আগ্রাসনে সহায়তা বন্ধ করা।

/এএ/
সম্পর্কিত
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী
পচনশীল উদ্ভিদ এড়িয়ে চলে গাছের শিকড়!
সর্বশেষ খবর
১১ কোটির বর্জ্য শোধন প্রকল্প এখন ‘ময়লার ভাগাড়’, মাদকসেবীদের অভয়ারণ্য  
১১ কোটির বর্জ্য শোধন প্রকল্প এখন ‘ময়লার ভাগাড়’, মাদকসেবীদের অভয়ারণ্য  
দুই দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
দুই দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
চট্টগ্রামে লবন কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক 
চট্টগ্রামে লবন কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক 
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার