পুতিনকে ১০-১২ দিনের নতুন সময়সীমা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ২০:৪৮আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২০:৪৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ থেকে ১২ দিনের নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। সোমবার স্কটল্যান্ডের টার্নবেরিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, আমি আজ থেকে ১০ বা ১২ দিনের একটা নতুন সময়সীমা দিচ্ছি। অপেক্ষা করার কোনও কারণ নেই। আমরা কোনও অগ্রগতি দেখছি না।

তিনি আরও বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুব হতাশ, সত্যিই হতাশ। এর আগে আমি তাকে ৫০ দিনের সময় দিয়েছিলাম, সেটা কমিয়ে আনছি।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বছরেও চলমান এবং যুদ্ধ কোনও সমাধানের পথে এগোচ্ছে না বলে অনেক পর্যবেক্ষকের মন্তব্য।

ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হলে ‘২৪ ঘণ্টার মধ্যেই’ ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন। তবে এবারের মন্তব্যে তিনি সরাসরি পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন।  

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী