আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউক্রেনীয়দের সংশয়

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ২২:০৫আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২২:০৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা বৈঠক নিয়ে ইউক্রেনজুড়ে সংশয় বাড়ছে। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় পোক্ত ইউক্রেনীয় সেনা তারাস মনে করছেন, এই বৈঠকে কোনও অলৌকিক শান্তি আসবে না। বরং পুতিন ট্রাম্পকে বোঝাতে চাইবেন যে, শান্তি চায় না ইউক্রেনই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পূর্ব ইউক্রেনের ট্রেঞ্চে তিন বছরের বেশি সময় কাটানো ৩২ বছর বয়সী এই সেনা বলেছেন, পুতিন মনে করছেন শীতের আগে বড় কোনও এলাকা দখল করবেন, বা ফ্রন্টলাইন ভেঙে ইউক্রেনকে শর্ত মানতে বাধ্য করবেন।

মাঠের পরিস্থিতি ইউক্রেনীয়দের আশঙ্কা আরও বাড়াচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া দক্ষিণ-পূর্ব ডনেস্ক অঞ্চলে চাপ বাড়িয়েছে। গত তিন মাসে তারা প্রায় ১ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যার অধিকাংশই ডনেস্কে। ২০২২ সালে সর্বাত্মক আগ্রাসন শুরুর পর রাশিয়া প্রথম দিকে ইউক্রেনের প্রায় ২৭ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিলেও পাল্টা আক্রমণে কিয়েভ কিছুটা এলাকা ফিরে পায়।

পশ্চিমা সংবাদমাধ্যমে খবরে দাবি করা হয়েছে, ট্রাম্প ডনেস্ক ও পার্শ্ববর্তী লুহানস্ক অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিতে পারেন। বিনিময়ে যুদ্ধবিরতি ও অন্য অঞ্চলগুলোতে ফ্রন্টলাইন স্থির রাখার শর্ত থাকবে। তবে এর মানে হবে ইউক্রেনের ‘দুর্গ বলয়’ খালি করা, যা রাশিয়াকে ভবিষ্যৎ আক্রমণে কৌশলগত সুবিধা দেবে বলে সতর্ক করেছে মার্কিন থিংকট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, তার দেশ দখলদারদের ভূখণ্ড উপহার দেবে না। তার কথায়, আমাদের প্রয়োজন স্থায়ী শান্তি, কয়েক মাস পরে নয়, এখনই।

অনেক ইউক্রেনীয়ের কাছে আলাস্কা বৈঠক অবিশ্বাসের আরেকটি কারণ ট্রাম্পের ওপর আস্থাহীনতা। অবসরপ্রাপ্ত কর্নেল লিওনিদ চেরকাসিন বলেন, ট্রাম্প আমাদের একাধিকবার হতাশ করেছেন। তিনি এবার ভিন্ন কিছু করবেন মনে করা হবে খুবই সরলতা।

জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রোখিন বলেন, সম্ভবত বিমান হামলা স্থগিতের চুক্তি হবে। আর পুতিনকে তিন মাস সময় দেওয়া হবে পুরো ডনেস্ক দখলের জন্য। এরপর তিনি ট্রাম্পকে ধোঁকা দিয়ে যুদ্ধ আবার শুরু করবেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, পুতিন আসলে এই বৈঠককে কূটনৈতিক সাফল্য হিসেবে ব্যবহার করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও যুক্তরাষ্ট্রে সমমর্যাদার আলোচনায় বসা তার জন্য বড় সুযোগ।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী