জেলেনস্কি-পুতিন বৈঠকে আগ্রহী নয় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ২২:২১আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২২:২১

ইউক্রেন যুদ্ধ শেষ করতে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা নিয়ে ক্রেমলিন অনীহা প্রকাশ করেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতার সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার ট্রাম্প হোয়াইট হাউজে সাত ইউরোপীয় নেতা ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। 

ট্রাম্প প্রথমে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের কথা বললেও এখন বলছেন, প্রাথমিকভাবে পুতিন-জেলেনস্কি বৈঠক দ্বিপাক্ষিকভাবে হওয়াই ভালো। প্রয়োজন হলে তিনি যোগ দেবেন। তবে ক্রেমলিনের ভাষ্য, সম্ভাব্য বৈঠকের আগে ধাপে ধাপে বিশেষজ্ঞ পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। এটি রাশিয়ার আগের অবস্থান।

রুশ উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বিবিসিকে বলেছেন, কেউ বৈঠক প্রত্যাখ্যান করেনি, তবে শুধু বৈঠকের জন্য বৈঠক অর্থহীন।

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে রাশিয়া ওডেসায় একটি গ্যাস স্টেশন ও সুমি অঞ্চলে হামলা চালায়। এতে অন্তত ১৪ জন আহত হন, যাদের মধ্যে তিনজন শিশু।

ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হলে ইউরোপীয়রা স্থলবাহিনী মোতায়েন করতে পারে। আর যুক্তরাষ্ট্র আকাশপথে সহায়তা দিতে পারে। তবে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন। তার অস্পষ্ট প্রতিশ্রুতির মাঝেই ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে কোয়ালিশন অব দ্য উইলিং ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তার খসড়া নিয়ে কাজ করছে।

রাশিয়ার দৃষ্টিতে জেলেনস্কি বৈধ নেতা নন এবং কিয়েভের পশ্চিমামুখী অবস্থান তাদের প্রধান উদ্বেগ। এ কারণে পুতিন সরাসরি আলোচনায় তেমন আগ্রহী নন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় নেতারা বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে জেনেভা বা বুদাপেস্টের প্রস্তাব তুলেছেন। যদিও কিয়েভ হাঙ্গেরির নিরপেক্ষতা নিয়ে সন্দিহান।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পুতিনকে ‘শিকারি ও দানব’ আখ্যা দিয়ে বলেছেন, তিনি শান্তির পথে হাঁটবেন কি না, তা নিয়ে প্রবল সন্দেহ আছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুবও বলেন, পুতিনের প্রতিশ্রুতি ভরসাযোগ্য নয়।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের