ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে বলে ঘোষণা দেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন ঘোষণা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তিনি লিখেছেন, ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

প্রেভো জানান, বেলজিয়াম ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্মূল্যায়ন।

তিনি আরও জানান, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

জুলাইয়ের শেষে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছিলেন যে ফ্রান্স ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। অধিবেশনটি ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে।

এরপর থেকে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কিছু দেশ বলেছে তারা শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

চলতি বছরের এপ্রিলে পর্যন্ত প্রায় ১৪৭টি দেশ, যা জাতিসংঘ সদস্যদের ৭৫ শতাংশ, ইতোমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন। এমন সময়ে বেলজিয়ামের এই ঘোষণা এলো।

গত জুলাইয়ে গাজায় নৃশংসতায় অংশগ্রহণের অভিযোগে দুই ইসরায়েলি সেনাকে অভিযুক্ত করে দায়ের করা যুদ্ধাপরাধ মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রেরণ করেছিলেন বেলজিয়ান প্রসিকিউটররা।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী