পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন, ইউরোপে বেসামরিক বিমান চলাচল নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন ঢুকে পড়াকে ইউরোপ ও ন্যাটো বাহিনীর জন্য বড় ধরনের উসকানি হিসেবে দেখা হচ্ছে। বিমান চলাচল ও বিমা বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘটনা ইউরোপের বেসামরিক বিমান পরিবহনের ঝুঁকি নিয়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া বৈশ্বিক সংঘাত বাড়তে থাকায় এটি এয়ারলাইন্সগুলোর জন্য সর্বশেষ অস্থিরতা হিসেবে দেখা দিচ্ছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়া রুশ ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ন্যাটো মিত্র দেশগুলোর সামরিক বিমানও রুশ ড্রোনগুলো ভূপাতিত করতে সহায্য করে। ন্যাটো সদস্য কোনও দেশ এই প্রথম এভাবে রাশিয়ার ড্রোন নামাল।

ঘটনার পর ওয়ারশ’র চোপিন ও মডলিন বিমানবন্দরসহ দেশের পূর্বাঞ্চলের ঝেসোভ ও লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, পরে পুনরায় চালু হয়।

ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলো ২০২২ সালে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে মাঝে মাঝে রুশ ক্ষেপণাস্ত্র বা ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশের ঘটনা জানালেও এত বড় আকারে নয়, আর সেগুলোকে নামানোও হয়নি।

এদিকে বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ এলাকার বৃদ্ধি এয়ারলাইন্সগুলোর কার্যক্রম ও লাভজনকতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। সঙ্গে যোগ হচ্ছে নিরাপত্তা উদ্বেগ ও ভ্রমণ বিঘ্ন।

রাশিয়া ও ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ভারত-পাকিস্তান সীমান্ত এবং আফ্রিকার কিছু অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় এয়ারলাইন্সগুলোর বিকল্প রুট কমে গেছে।

বিকল্প রুট ব্যবহারে জ্বালানি খরচ বেড়েছে এবং যাত্রার সময় দীর্ঘ হয়েছে। ৪১ দেশের সমন্বয় সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকায় ইউরোপীয় আকাশে ভিড় বেড়েছে।

২০২৩ সালের অক্টোবরে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ওই অঞ্চলে ফ্লাইট স্থগিত করেছে।

ভ্রমণ শিল্পে আরও বিঘ্ন ঘটার আশঙ্কায় শেয়ারবাজারে এয়ারলাইন্সগুলোর শেয়ারের দাম কমে যায়।

বাজেট এয়ারলাইন্স উইজ এয়ারের একজন মুখপাত্র বলেন, তাদের নিরাপত্তা দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং বিমানবন্দরগুলো বন্ধ থাকায় ফ্লাইট সময়সূচি সমন্বয় করেছে।

ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি জানিয়েছে, ঘটনাটি সাময়িক হওয়ায় কোনো বিশেষ পরামর্শ প্রয়োজন নেই এবং পোল্যান্ডের বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটি সামাল দিতে পেরেছে।

তবে বিমান চলাচল বিশ্লেষকরা বলছেন, বেসামরিক আকাশসীমায় অনুপ্রবেশ এয়ারলাইন্সগুলোর জন্য ঝুঁকি বাড়াচ্ছে।

ডায়ামি নামক নিরাপত্তা পরামর্শ সংস্থার প্রধান এরিক শাউটেন বলেন, “এটি ইউরোপের সবার জন্য এক ধরনের সতর্ক সংকেত। সবাইকে বুঝতে হবে যে এ ধরনের ঘটনা বারবার ঘটতে পারে।”

যদি রুশ ড্রোন অনুপ্রবেশ নিয়মিত ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওঠে, অথবা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকে, তবে বিমা খাতের জন্য এটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে।

/এস/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী