জাতিসংঘ অধিবেশনে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ তুলে ধরবেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ প্রধান আলোচ্য বিষয় হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

রবিবার নিউ ইয়র্কের উদ্দেশে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে যাত্রার আগে এরদোয়ান সাংবাদিকদের বলেন, গাজায় চলমান নিপীড়ন আমি জাতিসংঘে তুলব। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তুরস্কের প্রচেষ্টার কথাও জানাব।

এরদোয়ান বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন ভিন্নমাত্রা পাবে। অনেক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমরা আশা করি এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান দ্রুত কার্যকর করতে সহায়তা করবে।

তিনি বলেছেন, তুর্কি সাইপ্রাসের জনগণের অধিকার ও নিরাপত্তাও তার আলোচনায় থাকবে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘের বর্তমান কাঠামো তার দায়িত্ব পালনে যথেষ্ট নয়।

এরদোয়ান আরও জানান, তিনি নিউ ইয়র্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শায়বানির সঙ্গে সাক্ষাৎ করবেন। কয়েক দশক পর প্রথমবারের মতো সিরিয়ার নেতৃত্ব জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতিনিধিত্ব করছে।

তিনি বলেন, সিরিয়ার ভাই-বোনেরা স্বাধীনতার জন্য বড় মূল্য দিয়েছে। আমরা আশা করি জাতিসংঘের অধিবেশন সিরিয়ার স্বাধীনতায় ভূমিকা রাখবে। আমরা আমাদের অঞ্চলের প্রতিটি ইঞ্চিতে শান্তি চাই।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান