স্পেনের বার্সেলোনায় ফিলিস্তিনপন্থি মিছিলে সংঘর্ষ: আটক ৮, আহত ২০ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ১৭:৫২আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৭:৫২

স্পেনের বার্সেলোনায় ফিলিস্তিন সংহতি মিছিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আটজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার প্রায় ৭০ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ থাকলেও, শেষের দিকে সহিংসতা ছড়িয়ে পড়ে। কিছু বিক্ষোভকারী ইসরায়েল-সম্পর্কিত ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বলে জানিয়েছে পুলিশ।

মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহর ও ইতালির রোম ও পর্তুগালের লিসবনেও একই দিনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভের সূত্রপাত ঘটে গ্লোবাল সুমুদ নামের মানবিক সাহায্যবাহী জাহাজ বহরটি গাজা অবরোধ ভাঙতে যাত্রা করার পর ইসরায়েলি বাহিনীর তা আটক করার ঘটনায়।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভিই-কে জানান, ওই ত্রাণবাহী বহরে আটক ৪৯ জন স্পেনীয় নাগরিকের মধ্যে ২১ জন রবিবার তেল আবিব থেকে দেশে ফিরবেন।

গত মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর থেকেই দেশটি ইসরায়েলের গাজা অভিযান নিয়ে তীব্র সমালোচনা করে আসছে। গত মাসে মাদ্রিদ সরকার ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিকমানের জ্বালানি সরবরাহ নিষিদ্ধ করে।

পুলিশ জানিয়েছে, বার্সেলোনার বিক্ষোভে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সংঘর্ষের পর শহরের কিছু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অধিকাংশ বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে মিছিল করলেও কিছু গোষ্ঠী দোকান ও রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী