ল্যুভর জাদুঘর থেকে ‘অমূল্য’ গহনা নিয়ে মোটরসাইকেলে পালিয়েছে চোরেরা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৮

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘর থেকে ‘অমূল্য’ ঐতিহাসিক গহনা চুরি হয়েছে। রবিবার সকালে জানালা ভেঙে জাদুঘরে ঢুকে চোরেরা এসব গহনা চুরি করে মোটরসাইকেলে পালিয়ে গেছে। ফরাসি সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময় ০৭৩০) জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকাকালেই চুরির ঘটনা ঘটে। চোরেরা গ্যালারি দ্য আপোলন ভবনে প্রবেশ করে। এই স্থানেই ফ্রান্সের রাজমুকুটের গহনাগুলো প্রদর্শিত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ঠিক কোন কোন বস্তু চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। তদন্ত শুরু হয়েছে এবং চুরি হওয়া সামগ্রীর বিস্তারিত তালিকা প্রস্তুত করা হচ্ছে। এসব বস্তু শুধু বাজারমূল্যের দিক থেকে নয়, ঐতিহ্য ও ইতিহাসের দিক থেকেও অমূল্য।

চুরির ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাদুঘরের কর্মী, দর্শনার্থী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ ক্ষতিগ্রস্ত হননি।

ল্যুভর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, বিশেষ কারণে জাদুঘরটি পুরো দিন বন্ধ থাকবে।

বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত এই জাদুঘরে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনা লিসাসহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন।

এর আগে চলতি বছর জাদুঘর কর্তৃপক্ষ প্রদর্শনী কক্ষগুলোর জরুরি সংস্কার ও নিরাপত্তা জোরদারের জন্য ফরাসি সরকারের সহায়তা চেয়েছিল। ল্যুভর জাদুঘর গত বছর ৮৭ লাখ দর্শনার্থীকে স্বাগত জানিয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান