শিগগিরই হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ২৩:৩৪আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২৩:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আগামী কিছু দিনের মধ্যে কোনও বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে তিনি ও পুতিন আগামী দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে সাক্ষাৎ করবেন। তবে সোমবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, বর্তমানে এমন কোনও বৈঠকের প্রস্তুতি বা সময়সূচি নেই।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠকের কথা ছিল। কিন্তু হোয়াইট হাউজ জানিয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ইতোমধ্যে ফলপ্রসু ফোনালাপ হয়েছে। ফলে সরাসরি সাক্ষাৎ প্রয়োজনীয় নয় বলে মনে করা হয়েছে। তবে বৈঠক স্থগিতের কারণ নিয়ে হোয়াইট হাউজ আর কোনও বিস্তারিত তথ্য দেয়নি।

এর আগে সোমবার ট্রাম্প ইউক্রেনের বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধবিরতি বজায় রাখার পক্ষে মত দেন। তিনি বলেছিলেন, যেমনভাবে রেখাটি এখন আছে, সেভাবেই থাকুক।

পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল ঘিরেই এই মন্তব্য করেন তিনি।

কিন্তু রাশিয়া এই ধারণা প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মঙ্গলবার বলেন, মস্কো শুধু দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তিতে আগ্রহী। বর্তমান ফ্রন্টলাইন বজায় রাখার অর্থ হবে কেবল অস্থায়ী যুদ্ধবিরতি।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম