শান্তি আলোচনায় প্রস্তুত ইউক্রেন, তবে ভূখণ্ড ছাড়বে না: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ১৭:৪৯আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনার জন্য প্রস্তুত কিয়েভ, তবে মস্কোর দাবি অনুযায়ী কোনও ইউক্রেনীয় ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, আলোচনার স্থান নিয়ে কিয়েভের কোনও আপত্তি নেই। রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ছাড়া যেকোনও জায়গায় বৈঠক হতে পারে।

তিনি বলেন, আমরা এখন যে অবস্থানে আছি, সেখান থেকেই কূটনীতির পথে এগোব। এক ইঞ্চিও পিছু হটব না, আমাদের রাষ্ট্রের কোনও অংশ ছেড়ে দেব না।

সম্প্রতি এই মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক সম্মেলনের পরিকল্পনা স্থগিত হয়েছে। রাশিয়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনের কাছ থেকে আরও ভূখণ্ড ছাড়ের দাবি অব্যাহত রাখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র এটি প্রকাশ্যে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এমন বার্তা দিয়েছেন।

হাঙ্গেরিতে বৈঠক নিয়ে জেলেনস্কি বলেন, দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনবিরোধী অবস্থান নিলেও তিনি আলোচনায় যেতে প্রস্তুত। যদি ফল পাওয়া যায়, আলোচনা যেকোনও জায়গায় হতে পারে। শুধু রাশিয়া বা বেলারুশে নয়।

একই সঙ্গে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের। তিনি বলেন, ট্রাম্প সম্প্রতি মস্কোর দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তবে আরও পদক্ষেপ প্রয়োজন।

ইউক্রেনের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও জেলেনস্কি সতর্ক করেন। তার মতে, যুদ্ধকালীন সংকট মোকাবিলায় ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আগামী দুই থেকে তিন বছর অব্যাহত আর্থিক সহায়তা জরুরি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী