ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১৮:১৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১৮:১৯

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের শহর টারনোপিলে দুটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানলে হলে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। পুলিশ জানায়, ৬৪ জন আহতের মধ্যে ১৪ জন শিশু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর পশ্চিম ইউক্রেনে অন্যতম প্রাণঘাতী হামলা। পশ্চিমাঞ্চলের লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্কও হামলার শিকার হয়েছে। উত্তরাঞ্চলের খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। অনলাইনে প্রকাশিত ছবিতে জ্বলে ওঠা ভবন ও গাড়ি দেখা গেছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কারণে বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ৪৭০টির বেশি ড্রোন ও ৪৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। টারনোপিলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।

জেলেনস্কির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, দুই ব্লকের একটি ভবনের তৃতীয় থেকে নবম তলা পর্যন্ত ধসে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো বলেন, পুরো অংশটি ধ্বংস হয়ে গেছে। জানালা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল, বাইরে ছোট ছোট আগুনও জ্বলছিল।

পশ্চিমাঞ্চলের অন্যান্য এলাকায় জ্বালানি স্থাপনা, পরিবহন ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে জ্বালানি খাত লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে আহত তিনজনের মধ্যে দুইজন শিশু। লভিভ অঞ্চলের প্রধান বলেন, একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী আগের দিন জানিয়েছিল, তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র রুশ ভূখণ্ডে নিক্ষেপ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউক্রেন ভোরোনেজ শহরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।



/এএ/
সম্পর্কিত
অরুণাচল সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চীন, প্রথমবার স্বীকার করলো আইটিবিপি
সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো দুই দেশ
জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা
সর্বশেষ খবর
মেসিকে দেখতে হাত কাটলেন ভক্ত!
মেসিকে দেখতে হাত কাটলেন ভক্ত!
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন
অরুণাচল সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চীন, প্রথমবার স্বীকার করলো আইটিবিপি
অরুণাচল সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চীন, প্রথমবার স্বীকার করলো আইটিবিপি
সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান