রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: সমঝোতার জন্য সময়সীমা শিথিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৮আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তিচুক্তি নিয়ে কিয়েভকে আর নির্দিষ্ট কোনও কঠোর সময়সীমা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবারের ‘ডেডলাইন’ থেকে সরে এসে তিনি জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলে চুক্তি হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে ফ্লোরিডায় যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে মার্কিন আলোচকদের আলোচনায় অগ্রগতি হয়েছে। মস্কো কিছু ছাড়ও দিয়েছে। তবে সেসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

গত সপ্তাহে প্রকাশিত শান্তি পরিকল্পনার কাঠামো বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশিত হলে আশঙ্কা তৈরি হয় যে, ট্রাম্প প্রশাসন হয়তো ইউক্রেনকে মস্কোর প্রতি পক্ষপাতমূলক একটি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছে।

ট্রাম্প বলেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তার জামাতা জ্যারেড কুশনারও এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। কুশনার ইসরায়েল-হামাস যুদ্ধের পর গাজায় অস্ত্রবিরতি চুক্তি মধ্যস্থতার ক্ষেত্রেও ভূমিকা রেখেছিলেন।

সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, থ্যাংকসগিভিংয়ের মধ্যেই তিনি ইউক্রেনকে একটি শান্তিচুক্তিতে রাজি দেখতে চান। তবে এখন তিনি এবং তার সহকারীরা বলছেন, নির্দিষ্ট সময়সীমা নয়, বরং যত দ্রুত সম্ভব চুক্তি হলে ভালো।

ট্রাম্প বলেন, আমার জন্য সময়সীমা হলো যখন এটা শেষ হবে।

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ অক্টোবর পুতিনের শীর্ষ পররাষ্ট্রনীতি সহযোগী ইউরি উশাকভের সঙ্গে ফোনালাপে উইটকফ বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প-পুতিন আলোচনার উদ্যোগ উভয়পক্ষেরই নেওয়া উচিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, উইটকফ ট্রাম্প-পুতিন ফোনালাপের সময় নির্ধারণ এবং ইসরায়েল-হামাস যুদ্ধের গাজা চুক্তিকে আলোচনায় ‘প্রবেশদ্বার’ হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন।

প্রতিবেদনটি নিয়ে ট্রাম্প বলেছেন, তিনি ফোনালাপের রেকর্ড শোনেননি। তবে বিষয়টি তাকে বিস্মিত করেনি। এটাই একজন চুক্তিবাজের কাজ। আমি মনে করি তিনি ইউক্রেনকেও একই কথা বলেছেন।

ট্রাম্প আরও বলেন, যুদ্ধে রাশিয়া এগিয়ে আছে বলে মনে হচ্ছে এবং ইউক্রেনের স্বার্থেই এখন একটি চুক্তিতে পৌঁছানো উচিত। তার দাবি, আগামী কয়েক মাসে ইউক্রেনের কিছু অঞ্চল যেভাবেই হোক রাশিয়ার দখলে চলে যেতে পারে।

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলমান বলেও জানান ট্রাম্প।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক