ইসরায়েলি রকেট সিস্টেম কিনছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

গ্রিসের পার্লামেন্ট দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে ইসরায়েল থেকে ৩৬টি পুলস (পিইউএলএস) রকেট আর্টিলারি সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার রাতের এই সিদ্ধান্তের বিষয়টি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ইস্যুটির সঙ্গে জড়িত দুই কর্মকর্তা।

কর্মকর্তারা জানান, প্রায় ৬৫০ থেকে ৭০০ মিলিয়ন ইউরো ব্যয়ে এ সিস্টেম কেনা হবে। গ্রিসের পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটি একটি বন্ধ বৈঠকে ক্রয় প্রস্তাবটি অনুমোদন দেয়।

গ্রিস ২০০৯-২০১৮ সালের ঋণ সংকট থেকে উঠে এসে তার সামরিক বাহিনী আধুনিকায়নে ২০৩৬ সাল পর্যন্ত প্রায় ২৮ বিলিয়ন ইউরো ব্যয় করার পরিকল্পনা করেছে। ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের সামরিক সামর্থ্যের সঙ্গে তাল মিলিয়ে চলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের এলবিট কোম্পানির তৈরি পুলস সিস্টেমের সর্বোচ্চ পাল্লা ৩০০ কিলোমিটার। এটি গ্রিসের উত্তর-পূর্ব সীমান্ত এবং এজিয়ান সাগরের গ্রিক দ্বীপগুলোর প্রতিরক্ষা জোরদার করবে। চুক্তির অংশ হিসেবে কিছু উপাদান গ্রিসেই তৈরি হবে।

গ্রিস ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বেড়েছে। দুই দেশ যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে এবং গ্রিসের দক্ষিণাঞ্চলে একটি যৌথ বিমান প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে। এ ছাড়া ৩ বিলিয়ন ইউরো ব্যয়ে একটি যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের আলোচনাও চলছে।

ন্যাটোভুক্ত গ্রিস ও তুরস্ক দীর্ঘদিন ধরে সীমানা নির্ধারণ, জ্বালানি সম্পদ, এজিয়ান আকাশসীমা এবং জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাস ইস্যুতে মতবিরোধে রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম