মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

আলোচনা চললেও রুশ এস-৪০০ নিয়ে অবস্থান পাল্টায়নি: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩২আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩২

এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় যুক্ত হওয়া ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাদ দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার আলোচনা চললেও রুশ নির্মিত এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

২০২০ সালে রাশিয়ার এস-৪০০ ক্রয়কে নিরাপত্তা ঝুঁকি দাবি করে তুরস্ককে লকহিড মার্টিনের এফ-৩৫ প্রকল্প থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। এরপর ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তুরস্ক এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে আসছে। দুই দেশই আশা করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিধিনিষেধ ও সংশ্লিষ্ট আইনগত বাধা কাটিয়ে উঠে তুরস্ক আবারও এফ-৩৫ কিনতে ও উৎপাদন প্রকল্পে ফিরতে পারবে।

বুধবার আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, এস-৪০০ ব্যবস্থার মালিকানা বা পরিচালনা বজায় রেখে তুরস্কের পক্ষে এফ-৩৫ প্রকল্পে ফেরা মার্কিন আইনে সম্ভব নয়।

তার মন্তব্যের জবাবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক আলোচনায় এস-৪০০ নিয়ে কোনও নতুন অগ্রগতি হয়নি।

মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এফ-৩৫ সংগ্রহের পথে থাকা বাধা দূর করা এবং তুরস্ককে প্রকল্পে পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জোটের চেতনায় পারস্পরিক সংলাপ ও গঠনমূলক পরামর্শের মাধ্যমে এফ-৩৫ সংক্রান্ত প্রক্রিয়ায় অগ্রগতি হলে দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়বে।

গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান রয়টার্সকে বলেছিলেন, তুরস্ক ও যুক্তরাষ্ট্র খুব শিগগিরই নিষেধাজ্ঞা অপসারণের পথ খুঁজে পাবে বলে তিনি বিশ্বাস করেন।

ওয়াশিংটন বলছে, এস-৪০০ ব্যবস্থা এফ-৩৫ যুদ্ধবিমান ও সমগ্র ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি। তবে আঙ্কারার দাবি, এস-৪০০ ন্যাটোর কাঠামোর সঙ্গে একীভূত করা হবে না এবং তা কোনও ঝুঁকিও সৃষ্টি করবে না।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী