ভূখণ্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে নতুন বৈঠক চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ১৯:১৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:১৪

রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা চলমান। এই আলোচনার সবচেয়ে জটিল দুই ইস্যু ভূখণ্ড ও নিরাপত্তা নিয়ে আলোচনা জোরদার হওয়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে বৈঠক বসতে চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৭ জানুয়ারি) হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের সঙ্গে আলাপে জেলেনস্কি এ কথা জানিয়েছেন। ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম  ইউরোনিউজ এ খবর জানিয়েছে।

জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতি হলে যুক্তরাষ্ট্র ১৫ বছরের বেশি সময়ের জন্য ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে। এমন প্রস্তাবে ট্রাম্প কতটা আগ্রহী, তা জানতে তিনি শিগগিরই তার সঙ্গে আবার বৈঠক করতে চান।

তিনি রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি উদ্যোগে মস্কো এখনও আগ্রহ দেখায়নি এবং ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি আরও বলেছেন, আমেরিকানরা এখন পর্যন্ত কার্যকর ভূমিকা রাখছে, ফলে আমরা ভালো ফল পাচ্ছি। তাদেরকে রাশিয়ার ওপর আরও চাপ দিতে হবে। তাদের সেই সক্ষমতা আছে এবং তারা জানে কীভাবে তা ব্যবহার করতে হয়।

ইউরোনিউজের সংবাদে উল্লেখ করা হয়েছে, জেলেনস্কি ট্রাম্প সম্ভাব্য নতুন বৈঠক নিয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

/এসএসএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী