গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ২১:০২আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২১:০৯

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টায় শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বুধবার (২১ জানুয়ারি) দাভোসে এক বক্তৃতায় তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনও দেশ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে ট্রাম্প বলেন, মানুষ ভেবেছিল আমি শক্তি প্রয়োগ করব, কিন্তু আমার শক্তি প্রয়োগের প্রয়োজন নেই। আমি শক্তি প্রয়োগ করতে চাই না। আমি শক্তি প্রয়োগ করব না।

ট্রাম্পের এই বক্তৃতাটি বিশ্বজুড়ে বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছিল। তবে গ্রিনল্যান্ড দখলের চাপকে কেন্দ্র করে ইউরোপের সঙ্গে তৈরি হওয়া উত্তেজনা এবং আটলান্টিক পাড়ের দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের ছায়ায় ঢাকা পড়েছে তার এই বক্তব্য।

গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টিকে একটি ‘ছোট চাওয়া’ এবং এক ‘টুকরো বরফ’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বিষয়টিকে গুরুত্বহীন করার চেষ্টা করেন। তিনি বলেন, এই অধিগ্রহণ ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের জন্য কোনও হুমকি হবে না।

ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনও জাতি বা জাতিগোষ্ঠী গ্রিনল্যান্ডকে সুরক্ষিত করার অবস্থানে নেই। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিষয়ে আমি অবিলম্বে আবারও আলোচনা শুরু করতে চাচ্ছি।’

দ্বিতীয় মেয়াদে ক্ষমতার প্রথম বছরের অস্থির সময় পার করার পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সম্মেলনে যোগ দিলেন ট্রাম্প। যেখানে বিশ্বের শীর্ষ ধনী ও রাজনৈতিক ব্যক্তিরা অর্থনৈতিক ও রাজনৈতিক প্রবণতা নিয়ে আলোচনা করেন, সেখানে ট্রাম্পের এই গ্রিনল্যান্ড ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

৫৭ হাজার মানুষের এই কৌশলগত দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতির সুযোগ বাড়াতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা বিভিন্ন প্রস্তাব দিলেও ন্যাটো নেতারা সতর্ক করেছেন ট্রাম্পের ‘গ্রিনল্যান্ড কৌশল’ এই সামরিক জোটকে বিপর্যস্ত করে দিতে পারে।

ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সামনে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘বিশ্বের সুরক্ষার জন্য আমরা বরফের একটি টুকরো চাই, কিন্তু তারা সেটি দিচ্ছে না।’

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু