এক সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি পুতিন, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪৩

তীব্র শীতের কারণে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে এক সপ্তাহ হামলা না করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, আমরা প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছিলাম অন্তত এক সপ্তাহের জন্য গোলাবর্ষণ বন্ধ রাখতে। আমরা যেমন তীব্র শীতের মধ্য দিয়ে যাচ্ছি, তারাও একই ধরনের কঠোর ঠান্ডার সম্মুখীন হচ্ছে। ইউক্রেনে শীত মৌসুমের শুরু থেকেই প্রচণ্ড শীত পড়ে, যা মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। তিনি এই অনুরোধে সম্মতি দিয়েছেন, এবং এর জন্য আমরা কৃতজ্ঞ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার হামলায় কিয়েভের বহু আবাসিক ভবনে বিদ্যুৎ ও গরমের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। তবে সামনে দিন ও রাতে বাস্তব পরিস্থিতি কী দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরও লিখেছেন, আমরা চাই এই সমঝোতা বাস্তবে কার্যকর হোক। উত্তেজনা কমানোর এ ধরনের পদক্ষেপ যুদ্ধ অবসানের পথে বাস্তব অগ্রগতি আনতে পারে।

এদিকে রাশিয়া থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে রাশিয়া জেলেনস্কিকে মস্কোয় আলোচনায় বসার নতুন প্রস্তাব দিলেও ইউক্রেনের প্রেসিডেন্ট তা আগেই প্রত্যাখ্যান করেছিলেন।

উল্লেখ্য, প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে একটি ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। 

/এসএসএস/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত