ধর্ষণ মামলায় আলোচনার কেন্দ্রে নরওয়ের রাজপরিবার

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮

নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেট্টে-মারিটের ছেলে মারিয়ুস বর্গ হইবির ধর্ষণ মামলার বিচার শুরু হওয়ায় দেশটির রাজপরিবার তীব্র সমালোচনার মুখে পড়েছে। রাজধানী অসলোতে শুরু হওয়া এই মামলাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সেলিব্রিটি ম্যাগাজিন সে ও হর-এর সম্পাদক নিকলাস কোক্কিন-থোরেসেন বলেন, এটি নরওয়ের রাজপরিবারের জন্য সবচেয়ে বড় কেলেঙ্কারি। রাজপরিবারের একজন সদস্য হিসেবে তার বিরুদ্ধে অভিযোগগুলোর গুরুত্বের কারণে পরিবারটির ওপর সমালোচনা ও গণমাধ্যমের চাপ বেড়েছে।

২৯ বছর বয়সী মারিয়ুস হইবির বিরুদ্ধে মোট ৩৮টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে চার নারীকে ধর্ষণের অভিযোগ, সাবেক বান্ধবীকে মারধর ও হুমকি, সম্পত্তি ভাঙচুর, মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দোষী প্রমাণিত হলে তার ১০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। আদালত সাত সপ্তাহের এই বিচার চলাকালে ছবি তোলা নিষিদ্ধ করেছে।

হইবির আইনজীবী পেতার সেকুলিচ জানান, হইবি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, তবে যৌন নির্যাতন ও সহিংসতার অধিকাংশ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ক্রাউন প্রিন্স হাকন অভিযোগকারী ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে। এর মাঝে এক নারী ঘুমন্ত অবস্থায় যৌন নিপীড়নের শিকার হন। মামলায় আরও কয়েকজন নারীর সাক্ষ্য নেওয়া হবে। নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

শৈশব থেকেই মারিয়ুস হইবি সাধারণ মানুষের কাছে পরিচিত। এর আগে তিনি মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগার কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন। এই মামলার কারণে রাজপরিবার নতুন করে চাপে পড়েছে।

 
/এমবিএম/এমওএফ/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত