রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৯

রাশিয়ার সঙ্গে গত চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ফ্রান্স টু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনে পেশাদার ও বাধ্যতামূলকভাবে নিয়োগ পাওয়া সেনাদের মধ্যে যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৫৫ হাজার জন প্রাণ হারিয়েছেন। তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে, বিপুল সংখ্যক মানুষ বর্তমানে দাফতরিকভাবে নিখোঁজ রয়েছেন।

জেলেনস্কি যে সংখ্যার কথা জানিয়েছেন, তা ইউক্রেনের মোট ক্ষতির চেয়ে অনেক কম হতে পারে। ছয় মাস আগের তথ্য অনুযায়ী, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৭০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হিসেবে নিবন্ধিত আছেন, যার মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই রয়েছেন। তবে এই নিখোঁজদের মধ্যে কতজন সেনা, সেই তথ্য কখনও প্রকাশ করা হয়নি।

তথ্যটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এবং সেনাদের মনোবল রক্ষায় অনেক সময় নিহতের প্রকৃত সংখ্যা জানানো হয় না। অনেক মা আজও তাদের সন্তানদের ফিরে আসার অপেক্ষায় আছেন। রেড ক্রসের মতো সংস্থাগুলোর রুশ কারাগারে প্রবেশাধিকার সীমিত হওয়ায় অনেকে আশা করেন তাদের স্বজনরা হয়তো সেখানে বন্দি আছেন।

এদিকে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন।

স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হলেও অনেক কাজ বাকি আছে। বিশেষ করে আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা কাটছে না। রাশিয়া ডনবাস অঞ্চলের বাকি অংশ ইউক্রেনকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে।

আবুধাবির আলোচনার সূত্র ধরে ৩১৪ জন বন্দিবিনিময়ের বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন উইটকফ। পাঁচ মাসের মধ্যে এটিই প্রথম এ ধরনের বড় বন্দি বিনিময়।

উল্লেখ্য, ট্রাম্পের অনুরোধে এক সপ্তাহের বিরতি শেষে আবারও ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। তীব্র শীতে (মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস) ইউক্রেনের জ্বালানি খাতের ওপর হামলা চালানোয় হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান