শান্তি আলোচনার মধ্যেই আবারও বন্দি বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪০

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় অগ্রগতি না হলেও ইউক্রেন ও রাশিয়া আবারও বন্দি বিনিময় করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উভয় দেশই ১৫৭ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ছাড়াও সাধারণ নাগরিকরাও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর বন্দি বিনিময় সম্ভব হয়েছে। তিনি বলেছেন, এতে ১৫৭ জন ইউক্রেনীয় দেশে ফিরেছেন। যাদের মধ্যে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এবং বেসামরিক নাগরিকরাও আছেন। তাদের বেশিরভাগই ২০২২ সাল থেকে বন্দিদশায় ছিলেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, ১৩৯ জন বন্দি ২০২২ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে ছিলেন। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ১৫৭ জন রুশ সেনা ফেরত দিয়েছে। পাশাপাশি পশ্চিম কুরস্ক অঞ্চলের তিনজন রুশ বেসামরিক নাগরিকও হস্তান্তর করা হয়েছে। যারা ২০২৪-২৫ সালের ইউক্রেনের অভিযানের সময় আটক ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মস্কো ও কিয়েভের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আলোচনার মূল ইস্যু ছিল ইউক্রেন কতটা ভূখণ্ড ছাড় দেবে এবং ভবিষ্যৎ রুশ হামলা ঠেকাতে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে।

/এসএসএস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের