“পুতিন নয়, ইউরোপই হাঙ্গেরির জন্য বড় হুমকি”

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৯

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, তার দেশের জন্য রাশিয়ার চেয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় হুমকি। এপ্রিলের সংসদ নির্বাচনের আগে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইইউ হাঙ্গেরির সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে এবং তিনি এই ‘চাপ’ থেকে দেশকে মুক্ত করতে চান। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবারের বার্ষিক ভাষণে অরবান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে ভয় ছড়ানো ঠিক নয়, বরং ব্রাসেলস থেকেই তাৎক্ষণিক চাপ আসছে। তিনি ইইউকে অতীতে হাঙ্গেরিতে থাকা সোভিয়েত শাসনের সঙ্গে তুলনা করেন। আগামী ১২ এপ্রিলের নির্বাচনের আগে জরিপে দেখা যাচ্ছে, বিরোধী তিসা পার্টি তাঁর ক্ষমতাসীন ফিদেস দলের চেয়ে এগিয়ে আছে। এ অবস্থায় অরবান ‘বিদেশি প্রভাব’ কমানোর অঙ্গীকার করেছেন।

২০১০ সালে ক্ষমতায় ফেরার পর থেকে অরবান অভিবাসনবিরোধী কঠোর নীতি নিয়েছেন এবং উদারপন্থি গোষ্ঠীগুলোর সমালোচনা করে আসছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অরবানকে শক্তিশালী নেতা হিসেবে উল্লেখ করেছেন।

অরবান এবারের নির্বাচনকে ‘যুদ্ধ না শান্তি’র প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন। তাঁর দাবি, বিরোধী তিসা পার্টি ক্ষমতায় এলে ইউক্রেনের চলমান যুদ্ধে হাঙ্গেরি জড়িয়ে পড়তে পারে। তিনি বিরোধী নেতা পিটার মাগইয়ারকে ‘ব্রাসেলসের ঘনিষ্ঠ’ বলে অভিযোগ করছেন।

/এমবিএম/এমওএফ/
সম্পর্কিত
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
সর্বশেষ খবর
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
ডাবল-ডেকার ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত, কারণ কী
ডাবল-ডেকার ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত, কারণ কী
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে