রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৯:২৪আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৯:২৪

ইরান যুদ্ধের জেরে বিশ্বব্যাপী বাড়ছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে রাশিয়ার কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এমনকি, অনেক দেশ নিজেদের মজুত থেকে তেল বাইর করছে। জ্বালানি তেলে যখন এমন অস্থিরতা ঠিক তখনই রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালালো ইউক্রেন। খবর রয়টার্সের।   

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রাসনোদারের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে এ হামলা চালানো হয় বলে শনিবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ ড্রোন হামলায় কয়েকজন আহত ও তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সোশ্যাল প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ক্রাসনোদার কর্তৃপক্ষ বলছে, কাভকাজ বন্দরে থাকা তেল শোধনাগারে হামলায় তিনজন আহত হয়েছে। 

বিবৃতির অনুযায়ী, একটি সার্ভিস জাহাজ এবং পিয়ার কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপর একটি বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার পর ওই অঞ্চলের আফিপস্কি তেল শোধনাগারে আগুন লেগেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শুক্রবার রাতে তারা ইউক্রেনের ৮৭টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে আজভ সমুদ্রের ওপর থেকে ৩১টি ও   ক্রাসনোদার প্রদেশে ১৬টি ভূপাতিত করা হয়েছে।

এদিকে, আজ ইরানের খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন। তাদের এ হামলায় জ্বালানি অবকাঠামোতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছে ইরান। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হামলা খার্গ দ্বীপের তেল রফতানির কার্যক্রমে কোনও প্রভাব ফেলেনি। ইরানের মোট তেল রফতানির ৯০ শতাংশই হয় এ দ্বীপ থেকে।

/এবিএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী