রুশ তেল না পাওয়া পর্যন্ত ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা হাঙ্গেরির

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ১১:০৫আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:০৫

রাশিয়া থেকে দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ইউক্রেনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। বুধবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি চাহিদা মেটাতে ইউক্রেনের জন্য হাঙ্গেরির ওপর দিয়ে আসা প্রাকৃতিক গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর ইউক্রেনের মোট আমদানিকৃত গ্যাসের প্রায় ৪৫ শতাংশই এসেছিল হাঙ্গেরি হয়ে, যা চলতি বছরের জানুয়ারিতে ছিল ৩৮ শতাংশ।

ইউক্রেনের ভূখণ্ডের ভেতর দিয়ে আসা দ্রুজবা পাইপলাইনে রুশ ড্রোন হামলার কারণে গত প্রায় দুই মাস ধরে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, নিরবচ্ছিন্ন হামলার কারণে কারিগরি ত্রুটি মেরামত করা সম্ভব হচ্ছে না এবং সেখানে কর্মীদের জীবন ঝুঁকিতে রয়েছে। তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার নেতারা ইউক্রেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ আটকে দেওয়ার অভিযোগ তুলেছেন।

প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই পরিস্থিতিকে ইউক্রেনের ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেন তেল সরবরাহ নিশ্চিত করবে না, ততক্ষণ তারা হাঙ্গেরি থেকে কোনও গ্যাস পাবে না।

তিনি আরও জানান, ইউক্রেনকে দেওয়ার বদলে এই গ্যাস হাঙ্গেরি তাদের নিজস্ব মজুত পূরণে ব্যবহার করবে।

রুশ তেলের প্রবাহ বন্ধ হওয়ার প্রতিক্রিয়ায় হাঙ্গেরি একের পর এক প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে। গত সপ্তাহে অরবান ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৯০ বিলিয়ন ইউরোর একটি ঋণ আটকে দিয়েছেন। এ ছাড়া এর আগে ইউক্রেনে ডিজেল পাঠানো বন্ধ এবং রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর নতুন নিষেধাজ্ঞায় ভেটো দিয়েছিলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নে ক্রেমলিনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে পরিচিত অরবান এখন ইউক্রেনকে হাঙ্গেরির ‘শত্রু’ হিসেবেও অভিহিত করছেন। আগামী ১২ এপ্রিল হাঙ্গেরিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অরবান অভিযোগ করেছেন যে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভোটের আগে হাঙ্গেরিতে জ্বালানি সংকট তৈরির চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি হাঙ্গেরির গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে সামরিক বাহিনী মোতায়েন করেছেন।

ইউক্রেনের পক্ষ থেকে অরবানের এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে রাশিয়ার তেলের ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা থাকলেও হাঙ্গেরি ও স্লোভাকিয়া সাময়িকভাবে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত