স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ এপ্রিল ২০২৬, ১৩:৫৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৩:৫৯

স্পেনে বসবাসরত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। এই উদ্যোগের ফলে স্পেনে থাকা কয়েক হাজার বাংলাদেশিও দেশটিতে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এই সিদ্ধান্তকে ‘একদিকে ন্যায়বিচার এবং অন্যদিকে স্পেনের জন্য প্রয়োজনীয়তা’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ নাগরিকদের উদ্দেশে লেখা এক চিঠিতে সানচেজ বলেন, এই বৃহৎ বৈধকরণ উদ্যোগের লক্ষ্য হলো প্রায় পাঁচ লাখ মানুষের বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া, যারা ইতোমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছেন।

সানচেজ বলেন, অভিবাসীরা স্পেনের ‘সমৃদ্ধ, উন্মুক্ত ও বৈচিত্র্যময় সমাজ গঠনে’  ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, বার্ধক্যজনিত জনসংখ্যার কারণে অর্থনীতি ও জনসেবা টিকিয়ে রাখতে এসব শ্রমিক প্রয়োজন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নথিবিহীন অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য আবাসিক অনুমতি দেওয়া হবে। এ জন্য আবেদনকারীদের স্পেনে অন্তত পাঁচ মাস বসবাসের প্রমাণ এবং অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্পেনের বিরোধী রক্ষণশীল দল পিপলস পার্টি (পিপি) এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছে, এটি অবৈধ অভিবাসীদের পুরস্কৃত করবে এবং আরও অনুপ্রবেশকে উৎসাহিত করবে।

স্পেন সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। গত মঙ্গলবার আল-জাজিরায় প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বার্সেলোনায় বাংলাদেশি অভিবাসীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন। বৈধ হওয়ার সুযোগ তৈরি করায় তারা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে ধন্যবাদ জানান।

স্পেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসী মুরুল ওয়াইদ আল-জাজিরাকে বলেন, এখানে কাজ নেই, থাকার ঘর নেই। জীবনযাপন খুবই কঠিন। তাই এখন বৈধ হওয়ার প্রক্রিয়া শুরুর খবরে সবাই খুবই খুশি।

/এএস/
সম্পর্কিত
ট্রাম্পের শুল্ক ও ইরান যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্রের কৃষকরা
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
সর্বশেষ খবর
ট্রাম্পের শুল্ক ও ইরান যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্রের কৃষকরা
ট্রাম্পের শুল্ক ও ইরান যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্রের কৃষকরা
শাহজালালে দুই চালানে ১১৬৭ ল্যাপটপ ও ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ
শাহজালালে দুই চালানে ১১৬৭ ল্যাপটপ ও ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
যে ফ্যাশন ট্রেন্ড কখনো পুরোনো হয়নি শিল্পা শেঠির কাছে
যে ফ্যাশন ট্রেন্ড কখনো পুরোনো হয়নি শিল্পা শেঠির কাছে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন