লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৬, ২১:২৭আপডেট : ১৭ জুন ২০২৬, ২১:২৭

লেবানন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, জি-৭ জোট মনে করে দেশটিতে একটি যুদ্ধবিরতি অবশ্যই পূর্ণাঙ্গ ও অবিলম্বে হতে হবে। যা অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয়। প্যারিসে জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুধবার তিনি এই মন্তব্য করেন।

ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি অবশ্যই লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার বিষয়টি নিশ্চিত করবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা কিছুটা ধীর হলেও তা এখনও পুরোপুরি বন্ধ হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই কূটনৈতিক সাফল্য নিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা সর্বসম্মতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অত্যন্ত চমৎকার চুক্তিটিকে স্বাগত জানিয়েছি, যা প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন।

এই চুক্তির প্রতি নিজের পূর্ণ সমর্থন ব্যক্ত করে ম্যাক্রোঁ আরও বলেন, আমরা এই চুক্তিটিকে সমর্থন করি কারণ এটি একটি তীব্র অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটাচ্ছে, যার প্রভাব আমাদের অর্থনীতির ওপর অত্যন্ত ভয়াবহ ছিল।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
বৈঠক করেও মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ
সর্বশেষ খবর
১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
সাদুল্লাপুর আদালত১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
সাতক্ষীরায় ৪১ জন কুষ্ঠরোগী শনাক্ত, বাড়ছে উদ্বেগ
সিএসএস-এর তথ্যসাতক্ষীরায় ৪১ জন কুষ্ঠরোগী শনাক্ত, বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন