হ্যারি-মেগানের ‘আমেরিকান ড্রিম’-এর কী হলো

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১৭:৩১আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৭:৩১

২০২০ সালে ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছেড়ে প্রিন্স হ্যারি ও মেগান মারকেল যখন ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান, তখন তারা সাথে নিয়ে গিয়েছিলেন এমন এক রাজকীয় খ্যাতি যা হলিউডও তৈরি করতে পারে না। রাজপরিবার থেকে আর্থিক স্বাধীনতা ও গোপনীয়তার খোঁজে রাজকীয় জীবন ছেড়েছিলেন হ্যারি। ওপ্রাহ উইনফ্রির সঙ্গে সেই বিখ্যাত ২০২১ সালের সাক্ষাৎকারে মেগান নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে ‘মুক্তিদায়ক’ হিসেবে বর্ণনা করেছিলেন। হ্যারিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র তাদের পরিবারকে এমন এক গোপনীয়তা ও স্বাধীনতা দিয়েছে যা যুক্তরাজ্যে তারা কখনোই পেতেন না এবং তার মা প্রিন্সেস ডায়ানাও হয়তো তাদের জন্য এমন জীবনই চাইতেন।

লস অ্যাঞ্জেলেসের উত্তরে মন্টেনসিটোতে ওপ্রাহ উইনফ্রি, গুয়াইনেথ প্যালট্রো ও রব লো-এর মতো তারকাদের প্রতিবেশী হিসেবে বসবাস শুরু করেন এই দম্পতি। এরপরই আসতে থাকে মাল্টি-মিলিয়ন ডলারের পডকাস্ট ও নেটফ্লিক্সের সব বড় বড় চুক্তি। হলিউড ব্র্যান্ডেড-এর প্রধান নির্বাহী স্টেসি জোন্স বলেন, তারা এত চাহিদাসম্পন্ন ছিলেন যে তাদের নাম খবরের শিরোনাম পেত এবং মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করত। কিন্তু হলিউডে এসবের মূল উদ্দেশ্য থাকে কোনও কিছু বিক্রি করা। আর রাজ দম্পতির কাছে বিক্রি করার মতো অনেক উপাদানই ছিল।

তবে বিশাল অঙ্কের এই বিনিয়োগ ও সুদিন ধরে রাখা সহজ হয়নি। স্পোটিফাইয়ের সঙ্গে ২৫ মিলিয়ন ডলারের চুক্তিতে মেগানের ‘আর্কিটাইপস’ পডকাস্ট তৈরি হলেও ২০২৩ সালে দুই পক্ষ সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করে। আবার নেটফ্লিক্সের সঙ্গে ৬০ থেকে ১০০ মিলিয়ন ডলারের পাঁচ বছরের চুক্তিটি পরবর্তীতে কম লাভজনক চুক্তিতে রূপ নেয়। তাদের প্রযোজনা সংস্থায় কর্মীদের ঘনঘন চাকরি ছাড়ার ঘটনা ঘটে, এমনকি গুঞ্জন ওঠে সাবেক কিছু কর্মী নিজেদের ‘সাসেক্স সার্ভাইভার্স ক্লাব’ বলে ডাকতেন।

অন্যদিকে, হ্যারি বাণিজ্যিক সাফল্য পেয়েছেন মূলত নিজের রাজকীয় জীবনের গল্প বিক্রি করে। তার স্মারকগ্রন্থ ‘স্পেয়ার’ বিশ কোটি ডলারের আগাম সম্মানীতে প্রকাশিত হয়ে বিশ্বজুড়ে ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হয় এবং দ্রুততম বিক্রি হওয়া নন-ফিকশন বইয়ের রেকর্ড গড়ে। বিবিসি নিউজনাইট-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রমা বিশেষজ্ঞ ড. গ্যাবর মেট জানান, হ্যারি বেশ সংবেদনশীল মানুষ যিনি নিজের শৈশবের কষ্ট সন্তানদের কাছে যেন না পৌঁছায় তা নিশ্চিত করার চেষ্টা করছেন। এ ছাড়া তিনি সিলিকন ভ্যালির কোম্পানি ‘বেটারআপ’-এর চিফ ইম্প্যাক্ট অফিসার হিসেবে যোগ দেন এবং অ্যাপল টিভিতে মানসিকভাবে সচেতনতামূলক সিরিজ প্রযোজনা করেন। কিন্তু তাদের পরবর্তীতে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হার্ট অব ইনভিক্টাস’ কিংবা ‘পোলো’ কোনোটিই আগের মতো সাফল্য পায়নি।

অন্য দিকে, মেগান নেটফ্লিক্সে একটি লাইফস্টাইল ও কুকিং সিরিজ শুরু করেন যা দুই সিজনের পর বাতিল হলেও এমির জন্য মনোনীত হয়। তবে তার লাইফস্টাইল ব্র্যান্ড ‘অ্যাজ এভার’-এর সাথে যুক্ততা শেষ করে নেটফ্লিক্স। জোন্স রসিকতা করে বলেন, নেটফ্লিক্স সিনেমা বানায়, জ্যাম তৈরি করে না।

রাজপরিবারের সমালোচক ও পডকাস্টার কিনসি স্কোফিল্ড মনে করেন, ব্রিটেনে ফিরে যাওয়ার সিদ্ধান্তটি রাজপরিবারের কাছাকাছি থেকে নিজেদের ব্র্যান্ডকে পুনরায় বাণিজ্যিকীকরণের একটি চেষ্টা হতে পারে।

হলিউডের অস্থির অর্থনৈতিক সংকট ও রাজকীয় পদের বাইরে নিজেদের টিকিয়ে রাখার চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে অবশেষে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। তবে তারা সাধারণ নাগরিক হিসেবে আড়ালে চলে যাবেন, এমনটি ভাবার কোনও সুযোগ নেই। স্টেসি জোন্স স্পষ্ট ভাষায় বলেন, পৃথিবীর কোথাও তারা আর সাধারণ নাগরিক হতে পারবেন না। তারা নেপথ্যের কুশলী হওয়ার মতো মানুষ নন। তারা সব সময় নিজেদের বা অন্যের শো-এর প্রধান আকর্ষণ হয়েই থাকবেন।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
সর্বশেষ খবর
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
যুদ্ধ বদলে দিচ্ছে আকাশপথ, এশিয়ায় বাড়ছে আন্তর্জাতিক ট্রানজিট
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে চার জন
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা