নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০

যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন জিনেট র‍্যাঙ্কিন। ১৯১৬ সালের নভেম্বরে মন্টানা থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। সে সময় যুক্তরাষ্ট্রের অধিকাংশ নারীর ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল না। 

র‍্যাঙ্কিনের নির্বাচনের পথ তৈরি হয় ১৯১৪ সালে মন্টানায় নারীদের ভোটাধিকার দেওয়ার মধ্য দিয়ে। এর দুই বছর পর ৩৬ বছর বয়সী র‍্যাঙ্কিন অঙ্গরাজ্যটির দুটি প্রতিনিধি পরিষদ আসনের একটিতে জয়ী হন। তবে একজন নারী কংগ্রেস সদস্য হওয়া উপযুক্ত কি না-এ নিয়ে প্রায় এক মাস বিতর্কের পর ১৯১৭ সালের ২ এপ্রিল তিনি শপথ নেন।

নির্বাচিত হওয়ার পর র‍্যাঙ্কিন বলেছিলেন, আমি হয়তো কংগ্রেসের প্রথম নারী সদস্য, কিন্তু শেষজন নই।

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিপক্ষে ভোট দেওয়া কংগ্রেসের একমাত্র সদস্য ছিলেন র‍্যাঙ্কিন। কংগ্রেসে থাকাকালে নারীদের ভোটাধিকার ও সামাজিক সংস্কারের পক্ষে কাজ করেন তিনি। ১৯৪১ সালে দ্বিতীয়বারের মতো প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন।

অবশেষে ১৯২০ সালের ২৬ আগস্ট মার্কিন সংবিধানের ১৯তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে দেশজুড়ে নারীদের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত হয়।

সূত্র: এনডিটিভি 

/এসএইচএম/
সম্পর্কিত
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সর্বশেষ খবর
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী